weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে কাঁঠাল গাছ থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

প্রকাশ : ০৬-০৭-২০২১ ১৬:৫৩

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও):  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত সোমবার (৫ জুলাই) বিকেলে কাঁঠাল গাছ থেকে পড়ে জিসা আক্তার (১০) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। জিসা উপজেলার আমজুয়ান গ্রামের মাঝহারুল ইসলামের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।  
স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝহারুলের   বাড়ির একটি ছোট কাঁঠাল গাছে তার মেয়ে জিসা উঠলে হঠাৎ করে পা পিছলে মাটিতে পড়ে যায় এতে প্রচন্ড ব্যথা পায় এবং সাথে সাথেই সে মারা যায়। 
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন ছাত্রীর গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর