মূহুর্তেই সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা
জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর): দেশে ৩২৯ টি পৌরসভার মধ্যে ২৮ ডিসেম্বর ২০২০ থেকে ১৪ই
ফেব্রুয়ারী ২০২১ ৪র্থ ধাপের নির্বাচন পর্যন্ত ২০৭ টি পৌরসভায় নির্বাচন
সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
আগামী ২৮ ফেব্রুয়ারী ৫ম ধাপের
নির্বাচনে ৩১ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে ৯১ টি
পৌরসভার মধ্যে বেশির ভাগ পৌরসভায় পূর্বেই নির্বাচন সম্পন্ন হয়েছে।
বাকী
পৌরসভাগুলোর নির্বাচন বিভিন্ন সমস্যার কারণে স্থগিত ছিল। আজ ১৭ই
ফেব্রুয়ারী বুধবার নির্বাচন কমিশনের মিটিং হওয়ার কথা রয়েছে । এই
পৌরসভাগুলোতে কোন ধাপ ছাড়াই যেকোন মূহুর্তে নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে।
সে অনুযায়ী বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনের তারিখও ঘোষণা
হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য,
২০১১ সালের ১ম দিকে এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৩ সালে এই পৌরসভা
২য় থেকে ১ম শ্রেণীতে উন্নীত করে সেই সময়ের বাংলাদেশ আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক ও বর্তমান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ
চৌধুরী এমপি । পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হতেই বিভিন্ন রাজনৈতিক দল
থেকে প্রার্থীর নাম পাওয়া গেছে।
বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৪জন
প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, বর্তমান সেতাবগঞ্জ পৌর মেয়র আব্দুস
সবুর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও
সমাজসেবী মোঃ আসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃলিয়াকত আলী, সহ-সভাপতি
মাহবুব খান। বিএনপি প্রার্থীদের মধ্যে বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক ও সেতাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মোঃ সফিকুল আলম, বিএনপি নেত্রী
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার মুক্তি, যুবদল নেতা মোঃ সুমন
রহমান, বোচাগঞ্জ উপজেলা ওয়ার্কাস পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড
শাহীনুর সেলিম বাবু। এরা সকলেই দলের কাছে মনোনয়ন প্রত্যাশী।