মানবতার ফেরিওয়ালা “মাঝহারুল ইসলাম সুজন” ত্রাণ নিয়ে ছুটেযান হরিপুরের ক্ষুদার্থ মানুষের দ্বারে
প্রকাশ : ১৯-০৪-২০২০ ১১:১২
নিজস্ব প্রতিবেদক
এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় দিন-রাত্রী মানবতার ফেরিওয়ালা হয়ে ঠাকুরগাঁও-২ আসনের ১৬টি ইউনিয়নের কর্মহীন অসহায় দুস্থ্য মানুষদের দ্বারে দ্বারে ছুটেযান খাদ্য সামগ্রী ত্রাণ নিয়ে। করোনা ভাইরাসের এ ভয়াবহ পরিস্থিতি সাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন।
আজ ১৮ এপ্রিল শনিবার বিকালে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা বাজার মাঠে ও যাদুরানী বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঠাকুরগাঁও-২ আসনের ৭ বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর নির্দেশনায় এ এলাকার ২’শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়। এসময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাঝহারুল ইসলাম সুজনসহ এলাকার চেয়ারম্যান ও নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
জননেতা মাঝহারুল ইসলাম সুজন জানান, গত ২৫ মার্চ থেকে সারা দেশ ব্যাপী লকডাউনে সব কিছুই বন্ধ হওয়ার কারণে ঠাকুরগাঁও-২ আসনের ১৬টি ইউনিয়নের অধিকাংশ মানুষ হয়ে পরে কর্মহীন। এই কর্মহীন শ্রমজীবি ও অসহায় দুস্থ্য মানুষদের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণের ১৪ পর্বে পৌঁছেছি।
তিনি আরও বলেন, আমার পিতা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি ঘোষণা দিয়েছেন, করোনা ভাইরাসের এ ভয়াবহ পরিস্থিতি সাভাবিক না হওয়া পর্যন্ত কর্মহীন শ্রমজীবি ও অসহায় দুস্থ্য মানুষদের খাদ্য ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com