weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮৫ লক্ষ্য টাকা ব্যয়ে যাদুরানী আদর্শ কলেজের ৪তলা বিশিষ্ট ভবনের শুভ উদ্বোধন করলেন "এম'পি দবিরুল"

প্রকাশ : ২৮-০৬-২০২০ ২০:২৭

নিজস্ব প্রতিবেদক

রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): গোটা বিশ্বের জাতি যখন নোভেল করোনা ভাইরাস এ আক্রান্ত, এমন সময়েও থেমে নেই এম'পি দবিরুল ইসলামের উন্নয়নের ধারা। দরিদ্র ও মেহনতীর মানুষের পাশে থেকে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও-২ আসনের এম'পি দবিরুল ইসলাম।

জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঠাকুরগাঁও-২ আসনের আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি যিনি তার সুদক্ষ হাতের ছোয়ায় ঠাকুরগাঁও-০২ আসনটিকে গড়ে তুলেছেন চরম প্রতিকুলতার মাঝে। নিজের কর্মদক্ষতা, সুযোগ্য নেতৃত্ব ও সর্বসাধারনের একান্ত আস্থাভাজন হিসেবে এলাকার উন্নয়নে রেখেছেন ব্যাপক অবদান।

তারই ধারাবাহিকতায় (২৭ জুন ২০২০) শনিবার বিকাল ৪টায় আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮৫ লক্ষ্য টাকা ব্যয়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরানী আদর্শ কলেজে ৪তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।

এসময়ে আলহাজ্ব দবিরুল ইসলাম এম'পির প্রতিনিধি হিসেবে তার সুযোগ্য সন্তান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, এম'পি মহোদয়ের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাদুরানী আদর্শ কলেজের ৪তলা বিশিষ্ট ভবনের শুভ উদ্বোধন করেন।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলার সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শামিম ফেরদৌস টগর, বর্তমান হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কায়উম পুষ্প, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার মোঃ কামরুজ্জামান শামীম সহ হরিপুর উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী গণ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর