weather ৩৮.৬৩ o সে. আদ্রতা ৩৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বোচাগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষ্যে তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন

প্রকাশ : ০৫-১০-২০২০ ২২:০৫

নিজস্ব প্রতিবেদক

জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর): মুজিব বর্ষ উপলক্ষ্যে আজ ৫ অক্টোবর সোমবার সকাল ১১টায় দিনাজপুরের  জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এর সভাপতিত্বে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে জেলার ১৩ টি উপজেলায় তাল গাছের বীজ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল  ওয়াহার ভূঞা।

১৩টি উপজেলায় তালের বীজ রোপনের অংশ হিসেবে বোচাগঞ্জ  উপজেলার ৩নং- মুর্শিদহাট ইউনিয়নের আখাপুর মৌজায় বীজ রোপন কর্মসূচীর  উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন।  এসময় উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ  নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, ইউপি চেয়ারম্যান মোঃ  জাফরুল্লাহ, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ৬নং-রনগাও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ রাসেল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, তাল বর্জপাত প্রতিরক্ষক এবং পরিবেশের ভারসাম্য রক্ষাকারী একটি গুরুত্ব পূর্ণ গাছ। অন্যান্য গাছের পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষ্যে বর্তমান সরকার তাল গাছ রোপনের প্রতি গুরুত্বারোপ করেছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর