বোচাগঞ্জে মাসিক আইন শৃঙখলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৬-০৭-২০২০ ১০:৪৪
নিজস্ব প্রতিবেদক
জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর): আজ ১৫ জুলাই বুধবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙখলা প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, সকল ইউপি চেয়ারম্যান, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলমসহ সকল সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বোচাগঞ্জ উপজেলার মাদক নিমূলে পুলিশ প্রশাসনের ভুমিকা জোরদার করার আহবান জানান।
আরো পড়ুন: রাণীশকৈলে বারিগম-৩০ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ উপলক্ষ্যে মাঠ দিবস।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com