বিদ্যুৎস্পষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছাত্রের মৃত্যু
প্রকাশ : ২৪-০৬-২০২০ ০১:৪৯
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সরকারি মোসলেমউদ্দীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোঃ রাকিব (২০) বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা গেছেন।
হরিপুর উপজেলার সদর ইউনিয়নের দনগাঁও গ্রামের আব্দুল হালিমের একমাত্র পুত্র রাকিব নিজ বাড়ির ছাদে কাজ চলাকালীন বিদ্যুৎস্পষ্ট হয়ে আহত হন। পরে তাকে আহত অবস্থায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক কবিরুল তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, রাকিব নিজ বাড়ির ছাদে কাজ চলাকালীন অবস্থায় ছাদে বিদ্যুৎস্পষ্ট হন। দনগাঁও নিবাসী আব্দুল হালিম পেশায় একজন ব্যবসায়ী। তার একমাত্র ছেলে হারিয়ে তিনি নির্বাক। রাকিবের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
আরো পড়ুন: আটোয়ারীতে শুভ ডায়বেটিক হাসপাতাল ও সমিতির শুভউদ্বোধন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com