বালিয়াডাঙ্গী সীমান্তে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:০৭ ব্রেকিং নিউজ ৩০৪
বালিয়াডাঙ্গী সীমান্তে ইয়াবাসহ মাদক কারবারি আটক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্তে ৬পিস ইয়াবাসহ রেজাউল ইসলাম ডাটি (৩০) নামে এক মাদককারবারিকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার কোট পাড়া সীমান্তের ৩৮৪ মেইন পিলার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃত মাদক কারবারি রেজাউল ইসলাম ডাটা সে আমজানখোর ইউনিয়নের রত্নাই বারসা গ্রামের মোতালেব হোসেের ছেলে। 
কোটপাড়া বিজিবি ক্যাম্প কোমান্ডার হাবিলদার  মো. আব্দুল হান্নান তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালান আসছে, এমন খবরের ভিত্তিতে টহলদল কোটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তিকে সন্দেহ হলে তার মোটরবাইক গতিরোধ করে তল্লাশি চালিয়ে সঙ্গে থাকা ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সঙ্গে ওই ব্যক্তিকে আটক করা হয়।
তিনি আরও জানান,আটক আসামীকে স্থানীয় থানা পুলিশের নিকট হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, আটককৃত মাদক কারবারীকে থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে। মাদক আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
প্রিন্ট