বালিয়াডাঙ্গী বিএনপি'র কার্যালয়ে যুবদলের নেতাদের উপর অতর্কিত হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ২০-০৮-২০২২ ২১:৩৪
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিডাঙ্গী উপজেলা বিএনপির কার্যালয় গত ৫ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯ টায় কয়েকজন চিহ্নিত দলীয নেতার ইন্দোনে যুবদলের কথিত কর্মীদের হামলায় ওমর ফারুক পান্না, আওয়াল,জয়ের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে গুরুতর আহতের ঘটনায় উপজেলা যুবদলে উদ্যোগে আজ শনিবার (২০ আগস্ট/২২ইং) বিকেল ৫টায় খোরসেদ সুপার মাকেটের হলরুমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের আহব্বয়ক মোহাম্মদ আলীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম। তিনি বলেন, যুবদলের ও ছাত্রদলে নেতাদের যারা হামলা করেছে তাদের দলীয সিদ্ধান্ত মতে ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্যেদের মধ্য বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক জুয়েল, আহত উপজেলা যুবদলের নেতা ওমর ফারুক পান্না, যুগ্ম আহব্বায়ক আবুল কাশেম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বয়ক সাইফ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, দুওসুও ইউনিয়ন যুবদলের নেতা ইউসুফ আলী, মানিক রানা, রবিউল আওয়াল, মানিক রানা, ভানোর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাজেদুর রহমান সান্ত, আমজানখোর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক সাজু প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা উল্লেখ্য করেন, দলীয় কার্যালয়ে কথিত চিহ্নত যুবক অতর্কিতভাবে যুবদলের নেতা পান্না, আওয়াল, জয়ের উপর হামলা করে হামলাকারীরা নিজেদের যুবদলের নেতা দাবী করলেও আসলে তাদের কোন পদ নেই। মাবেশে তাদের দৃষ্টান্তমুলক শাস্তীর দাবী জানিয়েছেন। উল্লেখ্য যে, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে নেতা কমীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়ে প্রতিবাদ সভায অংশ গ্রহণ করেন।
সভায় আহত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পান্না জানান, কোন কারণ ছাড়াই আব্দুল কাদের, এন্তাজ আলীসহ কয়েকজন মিলে দলীয় কার্যালয়ের ভেতর আমাকে ও আওয়াল এবং জয়কে বেধরক মারধর করে মাথা ফাটিয়ে গুরুতর আহত করে। তাদের এহেন সন্ত্রাসী কর্মকান্ডের প্রেক্ষিতে উপজলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব সৈয়েদ আলমের নিকট তদন্তপুর্বক বিচার চাইলে রহস্যজনক কারণে নিরব থাকার একপর্যায়ে উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভার মধ্যদিয়ে দলীয় শীর্ষ নেতৃবৃন্দের নিকট বিচারের দাবী জানাই।
এঘটানার পর থেকে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনসহ তৃর্মূণল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com