বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ২৯ জানুয়ারি, ২০২০ ২৩:৪৯ বাংলাদেশ ১০৯৩
বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: আজ (জানুয়ারি ২৯, ২০২০, বুধবার) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত।  

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলামাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান। বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এর সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টি. এম. মাহবুবর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী সহ অভিভাবকগন। 

প্রধান অতিথি তার বক্তব্যে জানান দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন মাদক, দূর্নীতি সম্পর্কে সচেতন থাকতে সকলকে পরামর্শ দেন। 

প্রিন্ট