বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও বড়বাড়ী ইউনিয়ন বিএনপি'র আয়োজনে শোকসভা দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০৬:৪৬ বাংলাদেশ ৭০১
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও বড়বাড়ী ইউনিয়ন বিএনপি'র আয়োজনে শোকসভা দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও বড়বাড়ী ইউনিয়ন বিএনপি'র আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার বড়বাড়ী ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাবেক ইউপি সদস্য বসিরউদ্দীনের মৃত্যুসহ বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপি ও অংগ সংগঠনের সকল মরহুম নেতৃবৃন্দের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও ৮নং বড়বাড়ী ইউনিয়ন বিএনপি'র যৌথ আয়োজনে আজ বিকালে সাফির উলুম ফোর কানিয়া মাদরাসা মাঠে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে বিএনপি'র নেতা,কর্মী ও সমর্থকগণকে উপস্থিত ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সভাপতি রাজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমান,সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,এ্যাড.আবেদুর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক মামুন আক্তার সবুর, ৮ নং বড়বাড়ী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জুলিফিকার আলী জিল্লুর, উপজেলা কৃষক দলের সভাপতি ইউসুফ আলী,হারুন অর রশিদ,মিজানুর রহমান,তানজিমুল হক,আবু সায়েম,আব্দুর রাজ্জাক,বজলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে,গত ৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি.শনিবার অসুস্থ্যতাজনিত কারণে নিজ বাড়ী ধনিবস্তী গ্রামে মৃত্যু বরণ করেন।
প্রিন্ট