বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল করোনা সংক্রমণ রোধে দিন-রাত্রী মানুষের সাথে

নিজস্ব প্রতিবেদক ২৭ মার্চ, ২০২০ ২১:৫৬ বাংলাদেশ ১০১৭
বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল করোনা সংক্রমণ রোধে দিন-রাত্রী মানুষের সাথে

এসএম মশিউর রহমান সরকার:  আজ ২৭ মার্চ শুক্রবার সকাল ১১ থেকে ১টা ও ১.৪৫ থেকে ৩ টা পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেরা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান সরকারকে সাথে নিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে নানা কর্মসূচী পালন করেছেন।

তিনি এলাকার মানুষের করোনা ভাইরাসের বিস্তার রোধে দিন-রাত্রী কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা ও করোনা সংক্রমণ রোধে উপজেলার বিভিন্ন জনসমাগম স্থানে বড় বড় ফেস্টুন, ব্যানার লাগিয়েছেন।

১। জনসচেতনতার জন্য গণবিজ্ঞপ্তি মুলক বিভিন্ন রকম লিফলেট, ২। সকলের জন্য মাস্ক, ৩। জুম্মার নামাজের আগে মসজিদে মুসল্লিদের হাত ধোয়ার সাবান , ৪। বালিয়াডাঙ্গী উপজেলা শহরের অধিকাংশ দোকান, রাস্তা, অটোচার্জার, অটো-নসিমন, মটরবাইক ও বাইসাইকেলে জীবানুনাশক স্প্রে ছিটিয়ে করোনা সংক্রমন রোধের চেষ্টা করেন।


পরে তিনি ভ্যান যোগে এলাকার জনসাধারণে সচেতনতায় মাইকিং করে করোনা সংক্রমণ রোধের বিভিন্ন করনিয় দিক প্রচার- প্রচারনা করেন। তিনি আরও বলেন করোনা সংক্রমণে কোন প্রকার গুজবে বিচলিত হবেন না। আপনারা নামাজের ও যে যেই ধর্মের মাধ্যমে মহান আল্লাহতাআলা সৃষ্টকর্তার নিকট বেশি বেশি দোয়া প্রার্থনা করবেন।


তিনি এলাকার জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। করোনাভাইরাস সংক্রমণ রোধে দিন-রাত্রী পাশে থাকবেন। 
জরুরী প্রয়োজনে- আইইডিসিআর- ০১৯৪৪৩৩৩২২২,ঠাকুরগাঁওয়ের হেল্পলাইন-০১৭৩০৩২৪৮১৬, উপজেলা চেয়ারম্যান- ০১৭৪০৬৩২২৭৫, উপজেলা নির্বাহী অফিসার-০১৭০০৬০৯৩৯৩, ওসি- ০১৭১৩৩৭৩৯৮৬ এবং উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা-০১৭১৭৭২৭০১২।
এই ফোন নাম্বার গুলোতে যোগাযোগের জন্য আহব্বান জানান।

প্রিন্ট