বালিয়াডাঙ্গীতে “দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০” অনুষ্ঠিত
মোতাল্লিব সম্রাট (রোভার স্কাউট), বালিয়াডাঙ্গী: আজ (৮মার্চ, ২০২০ রবিবার) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে, অক্সফ্যাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই এর সহযোগীতায় এবং উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গী এর ব্যবস্থাপনায় “দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০” অনুষ্ঠিত হয়। এসময় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মমতা হেনা, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ সরকার, একটি বাড়ী একটি খামার এর, উপজেলা সমন্বয়কারী মোকাম্মেল হোসেন, উপজেলা ইউআরডিও আরমান ওয়াহিদ আনসারী, বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃশাম্মৎ ফাতিমা খুমানী, হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, জগদীশ চন্দ্র বর্মন। এই প্রতিযোগিতাটি ৫ ও ৮ মার্চ অনুষ্ঠিত হয়। আজকের বিষয় ছিল, দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য। এই প্রতিযোগিতায় উপজেলার প্রায় ৪০টি স্কুল মাদরাসা অংশগ্রহণ করে।