weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ৫ বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা

প্রকাশ : ১৩-১২-২০২১ ১৯:৪৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তদের আগুনে বাড়ির পাশে স্তুপ করে রাখা ৫ বিঘা জমির পাকা আমন ধান, গোয়ালঘর ও খড় সহ খড়ের ঘড় পুড়ে গেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

সোমবার ভোররাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সর্বমঙ্গলা (পিপলটলা) গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নান ও তাঁর ভাই নাজমুল হুদা জানান, প্রায় ১৩ বিঘা জমির আমন ধান কাটার পর মাড়াই কাজের জন্য রাস্তার পাশে স্তুপ করে রাখা হয়েছিল। ভোরবেলা কে বা কাহারা এতে আগুন দিলে তা মুহুর্তে ছড়িয়ে পরে। মোবাইলে খবর দিলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৮ বিঘা জমির ধান রক্ষা করেছে। বাকি ৫বিঘা জমির ধান পুড়ে গেছে।

বালিয়াডাঙ্গী উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন মুঠোফোনে ঠাকুরগাঁও৭১ ডট কম-কে জানান, রাত সাড়ে ৩টায় মোবাইলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং দু ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সুত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারটির অভিযোগ রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে ধানের স্তুপে।

বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমানসহ বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নান বলেন, ঘটনার সহিত যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য থানায় মামলা প্রস্তুতি নিচ্ছি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান বলেন, এ ঘটনায় সোমবার বিকাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর