weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ১৭৬৪টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ : ২৭-০৪-২০২০ ১৫:১৮

নিজস্ব প্রতিবেদক

রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ও দুওসুও ইউনিয়নে কর্মবঞ্চিত দিনমজুর ১৭৬৪ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।

করোনা ভাইরাসের দাপটে পাল্টে গেছে গোটা পৃথিবীর স্বাভাবিক চিত্র। বন্ধ হয়ে গেছে সরকারি-বেসরকারি অফিস-আদালত, স্কুল-কলেজ, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও গণপরিবহনসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঘটেছে। করোনার প্রার্দুভাব ঠেকাতে সরকারের পক্ষ থেকে সারাদেশকে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

লাশের মিছিলে যোগ হচ্ছেন হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বেড়ে চলছে, তেমনি কর্মহীন হয়ে হতাশাগ্রস্ত জীবন-যাপন করছে ঘরবন্দী কোটি কোটি মানুষ।

এ অবস্থায় (২৭ এপ্রিল ২০২০) সোমবার সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদ এবং সকাল ১১টায় দুওসুও ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ বিদ্যমান কোরনা পরিস্থিতির জন্য অসহায় ও কর্মবঞ্চিত সর্বমোট ১৭৬৪টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এসময়ে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল আলম সুমন, উপজেলা ত্রান কর্মকতা মোঃ সাইদুর রহমান, ভনোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব, দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল সালাম, সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর