বালিয়াডাঙ্গীতে হাওয়া মেশিন চুরি করতে এসে জনতার হাতে ২ চোর ধৃত
নিজস্ব প্রতিবেদক:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হাওয়া মেশিন চুরি করতে এসে স্থানীয় জনতার হাতে রফিকুল ইসলাম (২২) ও সহিদ আলম(১৮) নামের দুই চোর ধৃত হয়েছে।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজলের কলেজ রোডের ফায়ার সার্ভিসের সামনে কাশেম মেম্বার মার্কেটের সামনে গত রবিবার রাতে দুই যুবক হাওয়া মেশিন চুরি করে নিয়ে যাওয়ার কালে স্থানীয় জনতার নজরে পড়লে এসময় তাদেরকে ধৃত করে স্থানীয় থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আধারদিঘী গ্রামের দবিরুল ইসলামের ছেলে রফিকুল ও গোয়ালকাড়ী ডাঙ্গী বাজারের আলমের ছেলে সহিদ আলম।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মামুন আক্তার শাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় চুরি মামলা হয়। আটককৃতদের গতকাল ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিচারকের নিকট হাজির করা হলে, আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।