weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে স্কুল পড়ুয়া ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশ : ০৬-০৭-২০২১ ১৪:২৭

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লোহাগাড়া চৌরঙ্গী গ্রামে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় স্কুল পড়–য়া ছাত্রী সুমি আক্তার (১৬) শয়ন ঘরের সিলিঙ্গের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মৃত সুমি আক্তার লোহাগাড়া চৌরঙ্গী গ্রামের মরহুম দবিরুল ইসলামের মেয়ে ও লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার পাড়িয়া ইউনিয়নের লোহাগাড়া চৌরঙ্গী গ্রাম থেকে সুমি আক্তারের মরদেহ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

পরিবারের লোকজনের দাবি, গত এক সপ্তাহ ধরে সুমি আক্তারের মন মানসিকতা বেসামাল হয়ে পড়লে বাড়ীর লোকজন তাকে স্থানীয় কবিরাজের চিকিৎসা করায়। এক পর্যায়ে সে শয়ন ঘরের সিলিঙ্গের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। 

অপরদিকে এলাকাবাসীর সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সুমি আক্তার তার চাচাতো ভাইকে নিয়ে বিয়ে করার জন্য ঢাকায় পারি জমায়। পরবর্তীতে তাকে কৌশলে বাসায় নিয়ে আসে অন্যত্রে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলে এতে সে রাজী না হলে পরিবারের লোকজন তাকে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুস সবুর পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান, এক সপ্তাহ ধরে সুমি আক্তারের মন মানসিকতা বেসামাল হয়ে পড়লে বাড়ীর লোকজন তাকে স্থানীয় কবিরাজের চিকিৎসা করায়। এক পর্যায়ে সে শয়ন ঘরের সিলিঙ্গের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় একটি ইউডি মামলা দায়ের হয়। 


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর