বালিয়াডাঙ্গীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে মানববন্ধন
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১শ' ৩৮ টি সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের দাবি জানিয়েছে শিক্ষকরা।
এ উপলক্ষ্যে গতকাল রবিবার বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তা শহীদ মিনার চত্বরে মানবন্ধন হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।
গতকাল রবিবার বিকাল ৪ টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে সহকারী শিক্ষকরা। বালিয়াডাঙ্গী চৌরাস্তা শহীদ মিনারের চত্বরের প্রায় ৩ শতাধিক শিক্ষক জড়ো হয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এতে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারন সম্পাদক ও বড় পলাশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুল্লাহ।
শিক্ষক সমিতির নেতা শহীদুল্লাহ বলেন, বর্তমানে দেশে দ্রব্যমূলের বৃদ্ধি হওয়ায় শিক্ষকদের ক্রয় ক্ষমতা হাতের বাইরে থাকায় আমাদের শিক্ষকদের দশম গ্রেডের দাবী হলো যুক্তিক দাবী। দীর্ঘ ১০ বছর ধরে আমাদের এই দাবী বাস্তবায়নের আশ্বাস দিয়ে আসলেও এযাবৎ বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকদের মানবেতর দিন কাটাতে হচ্ছে। আমাদের শিক্ষকদের এখন শিক্ষার্থীদের পাঠদান কাজে ব্যস্ত থাকার কথা কিন্তু আমরা আজ সেই দাবী নিয়ে মানববন্ধনে মিলিত হয়ে মাঠে নেমেছি। অবিলম্বে আমাদের দাবী বাস্তবায়ন না হলে অন্যথায় আগামীতে কঠিন কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবো। তাই মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য আকুল আবেদন জানাই।
গান্ধিগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোতালেবুর রহমান, শিক্ষক ওয়ালিউর রহমান, আলম রব্বানী, মঞ্জুরল আলম, কামরুজ্জামান, মাসুদ রানা, কামরুজ্জামান কুইন, শিক্ষিকা রুনা লায়লা, আয়শা খাতুন, জোহোরা বেগম প্রমুখ। পরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড প্রদানের যৌক্তিকতাগুলো তুলে ধরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।