weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে শিশু সন্তানের চোখে বালু ছিটিয়ে বিধবা মাকে ধর্ষণের চেষ্টা ঘটনায় থানায় মামলা দায়ের

প্রকাশ : ২৩-০৮-২০২২ ২০:৫১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়কোট নরবাগ গ্রামের শিশু সন্তানের চোখে বালু ছিটিয়ে স্বামী পরিত্যাক্ত এক বিধবা মহিলা মাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সফিকুল ইসলাম (৪২) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। সফিকুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার গড়িয়ালী গ্রামের মরহুম মসলিম উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় আওয়ামীলীগের কর্মী ছিলেন। মামলার সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বড়কোট নরবাগ গ্রামের জৈনেক এক কৃষক ও তার বাবা মাসহ একই পরিবারের ৩ জন সদস্য এক বছর পূর্বে করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামী, শ্বশুর-শ্বাশুরীর মৃত্যুর পর ওই বিধবা মহিলা (৩৫) জীবিকা নির্বাহের তাগিদে কৃষি কাজ করে সে তার শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়ীতে বসবাস করে থাকাকালীন সফিকুল ইসলাম প্রায় সময় তাকে অনৈতিক কাজে জড়ানোর জন্য কু-প্রস্তাব দিতে থাকলে এতে সে রাজি না হয়ে প্রত্যাখান করে। ঘটনার বিষয়ে সে তার লোকজনকে জানালে তারা সফিকুলকে শতর্ক করে দিয়েও কোন কাজ হয়নি। এরই মাঝে গত ১৩ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৫ টায় লম্পট সফিকুল স্বামী পরিত্যাক্ত ওই বিধবা মহিলার বাড়ীর আঙ্গীনায় উপস্থিত হয়ে বিধবা মহিলার শিশু সন্তানকে দেখতে পেয়ে শিশুটির চোখে বালু ছিটিয়ে দেয়। এসময় শিশুটি কাতর হয়ে চোখ চেপে ধরে খাকার সুযোগ নিয়ে সে বিধবা মহিলার শয়ন ঘরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে ঘরের মেঝেতে শুয়াইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূবক ধষর্ণের চেষ্টা করে। এসময় গৃহবধু নিজের সতিত্য রক্ষায় কান্না কাটি ও চিৎকার দিতে থাকলে আশপাশের লোকজন তার চিৎকারে সাড়া দিয়ে ঘটনাস্থলে ছু্টে এসে তাকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে সফিফুল ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। এলাকার একটি কুচক্রী মহল বিষয়টি ভিন্ন দিকে প্রবাহের জন্য বিধবা মহিলাকে নানান পরামর্শ দিয়ে সময় ক্ষেপন করে আসে। অবশেষে ওই ঘটনায় বিধবা মহিলা বাদী হয়ে গত সোমবার রাতে সফিকুলকে আসামী করে ধর্ষণের চেষ্টার অভিযোগে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানান, বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টা মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর