বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের উদ্যোগে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক ০১ এপ্রিল, ২০২০ ১৮:৪৬ বাংলাদেশ ১৩৮৫
বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের উদ্যোগে ত্রাণ বিতরণ

রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): আজ (১ এপ্রিল ২০২০) বুধবার দুপুরে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এবং বাইরে হতে আগত ছাত্র/ছাত্রীরা একত্রিত হয়ে প্রায় ৫০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

এসময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- তিতলী নাজনীন, সুহানুর রহমান সুইট, আকতার, তোরান, তুষার, আসাদুজ্জামান নুর, নাহিদ, জসিম, তৈয়মুর রহমানসহ আরো অনেকেই। এসময় তারা করোনা ভাইরাস সচেতনতা সম্পর্কে বিশেষ ভাবে নিজেকে সচেতন রাখার লক্ষ্যে বার বার সাবান দিয়ে হাত ধোয়া, জনসংযম এড়িয়ে চলা, মাক্স ব্যবহার করা, অপ্রয়োজনে বাড়ীর বাইরে বের না হওয়া সহ বিভিন্ন রকম সচেতনতা মূলক পরামর্শ দেন।  


প্রিন্ট