weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে মন্ত্রীপরিষদের প্রজ্ঞাপনকে অমান্য করে সরকারি অফিস বন্ধ

প্রকাশ : ২৪-০৮-২০২২ ১৭:০৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সরকারি অফিসগুলো সরকারি নিদের্শনা মানছেন না। অধিকাংশ অফিস বন্ধ পাওয়া গেছে। সকাল ৮টায় সকল বিভাগের কর্মচারীদের উপস্থিত থাকার কথা কিন্তু সরকারি অফিগুলোতে দেখা গেছে উল্টো চিত্র। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২২ আগষ্ট ২০২২ এর প্রজ্ঞাপনে বুধবার হতে সরকারি অফিস, সকাল ৮ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত অফিস সময়সূচী নির্ধারণ করা হয়। এই প্রজ্ঞাপনকে অমান্য করে আজ বুধবার সকাল ৮ টায় বিভিন্ন সরকারি দপ্তরের অফিসে দেখতে গেলে অনেক অফিস বন্ধ পাওয়া গেছে। যে সমস্ত অফিস বন্ধ ছিল, তা হচ্ছে- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে অবস্থিত, বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক, সমাজসেবা, সমবায় কর্মকর্তা, প্রাণী সম্পদ, প্রকল্প বাস্তবায়ন(পিআইও), হিসাব রক্ষণ কর্মকর্তা ও পরিসংখ্যান অফিস বন্ধ পাওয়া যায়। অফিস খোলা পাওয়া যায়, উপজেলা নির্বাহী অফিস (ইউএনও), পল্লী দারিদ্র বিমোচন, এলজিইডি, কৃষি অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, নির্বাচন অফিস, প্রাথমিক শিক্ষা অফিস এসব অফিস খোলা থাকলেও শুধুমাত্র উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন ছাড়া কোন কর্মকর্তা অফিসে স-শরীরে উপস্থিত পাওয়া যায় নি। এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসে ৮টা ৪০ মিনিটে দেখতে গেলে আইজিএ প্রকল্পের অফিস সহকারী নাজিম উদ্দীন জানান, তার কর্মকর্তা আবু বেলাল ছিদ্দীক অতিরিক্ত দায়িত্ব থাকার কারণে তিনি অফিসে আসেন নি। খোজ নিয়ে জানা গেছে অতিরিক্ত দায়িত্ব রাণীশংকৈল উপজেলা মহিলা বিষয়ক অফিসে সকাল ৯টা পর্যন্ত অফিসেও উপস্থিত ছিলেন না। উপজেলা সমবায় কর্মকর্তা অফিসের অফিস সহায়ক গৌরব জানান, সময়বায় কর্মকর্তা রাস্তায় রয়েছেন। তখন সময় সকাল ৯ টা ১০ মিনিট। প্রাণী সম্পদ কর্মকর্তা অফিসে সকাল ৮ টা ৪৫ মিনিটে অফিসের দরজার তালা খুলতে দেখা গেছে। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: যোবাযের হোসেন জানান, সরকারি নির্দেশনা মেনে চলা সরকারি দপ্তরের জন্য আবশ্যক। যারা মানেন নাই তারা নিজেরাই দায়ী। আমি তাদের সাথে কথা বলবো এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিব।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর