weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমান আদালত মাদকসেবী যুবকের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে

প্রকাশ : ২২-০৬-২০২১ ০৯:১৮

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঠুমনিয়া গ্রামের সফিকুল ইসলামের মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে সুমন আলী (২৫) এর শরীর তল্লাশি করে ৩ পুড়িয়া গাঁজা উদ্ধারের পর তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের নিকট হাজির করে। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. যোবায়ের হোসেন তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ি হাজিপাড়া গ্রামের তোজাম্মেল হক বাম্পারের ছেলে সুমন আলী গত রবিবার দিবাগত রাত ১ টা ৫৫ মিনিটের সময় ঠুমনিয়া গ্রামের সফিকুল ইসলামের মুদির দোকানের সামনে মাদক সেবন করে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. যোবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনাস্থলে গিয়ে মাদকসেবী সুমন আলীর শরীর তল্লার্শি করে ৩ পুড়িয়া গাঁজা উদ্ধারের পর তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের নিকট হাজির করে। এসময় ভ্রাম্যমান আদালত মাদকসেবী সুমনের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান প্রধান ও তাঁর সঙ্গীয় ফোর্সসহ আনসার ব্যাটেলিয়ান ফোর্স। গতকাল সকালে পুলিশ দন্ডভুক্ত আসামীকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর