weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে ৭২ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ২২-০৮-২০২২ ১১:০৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিভিন্ন হাট-বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সার ও ডিমের দোকানে অভিযান চালিয়ে ৭২ হাজার টাকা জরিমানা করেছে। গত শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলা শহর, কালমেঘ বাজারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে এই অভিযান ও জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় মেসার্স আবিদ ট্রেডার্সকে (সার ব্যবসায়ী) ৫০ হাজার টাকা ও বাালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারের আনিসুর ষ্টোরকে ১৫ হাজার টাকা, মোখলেছুর ও আবুল ডিম ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে দুই হাজার টাকা ও কালমেঘ বাজারের মেসার্স সিফাত ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী জানান, সার ডিলারগণ বেশি দামে সার বিক্রি করার অপরাধে ও ডিম ব্যবসায়ীরা বেশি দামে ডিম বিক্রি করায় মোট ৫ প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর