বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা সপ্তাহ প্রেসব্রিফিং ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ০৫ জুন, ২০২১ ১৮:০৪ বাংলাদেশ ৭৫৬
বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা সপ্তাহ প্রেসব্রিফিং ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:  বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা সপ্তাহ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের আয়োজনে প্রেসব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আগামী ৬ জুন হতে ১০ জুন ভূমি সেবা সপ্তাহ-২০২১ অনুষ্ঠিত হবে।

উক্ত সেবা উপজেলা বাসীর নিকট আরো সহজতর করার নিমিত্তে আজ দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার হলরুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন। মত বিনিময়ের পূর্বে প্রেস ব্রিফিং করেন তিনি। 

ইউএনও যোবায়ের হোসেন জানান, উক্ত সময় সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমিসেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য,পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হবে।

তিনি আরো জানান,সম্মানিত সেবাগ্রহীতাদের এসব বিষয়ে অবগত করার জন্যই এ আয়োজন।

 এ সময় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট