বালিয়াডাঙ্গীতে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক ১৫ সেপ্টেম্বর, ২০২২ ১৭:১৪ বাংলাদেশ ৪২৮
বালিয়াডাঙ্গীতে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে গতকাল সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড বিতরণ শুরু করা হয়। উপজেলার মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণী অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নিবাহী অফিসার মোহা.যোবায়ের হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের নেতৃবর্গবৃন্দসহ অনেক বীর মুক্তিযোদ্ধা। এবিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নিবাহী অফিসার মোহা.যোবায়ের হোসেন বলেন, সকল বীর মুক্তি যোদ্ধাদের স্মার্ট কার্ড সংগ্রহের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়। যে সকল মুক্তিযোদ্ধা স্মার্ট কার্ড গ্রহণ করেনি তাদেরকে স্মার্ট কার্ড নিতে আসার আহব্বান জানিয়েছেন।
প্রিন্ট