বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক ০৪ সেপ্টেম্বর, ২০২০ ০৫:৪৪ বাংলাদেশ ১১০৪
বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র আয়োজনে আলোচনা সভা,মাক্স বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সভাপতি রাজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমানের সন্ঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি এ্যাড.সৈয়দ আলম,সহ-সভাপতি মিঞা মো. সাইফুল্লাহ কলম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান ও ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
আলোচনা শেষে করোনা মোকাবেলায় দলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে মাক্স বিতরণ করা হয়।
পরে বিএনপি'র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের ও দেশের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন বালিয়াডাঙ্গী ওলামা দলের সভাপতি হাফেজ মো.ঈসমাইল হোসেন।
প্রিন্ট