weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে বিএনপির বিশাল সমাবেশ সফল করার লক্ষে মাঠ নির্ধারণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৫-০৯-২০২৪ ১৪:৫৬

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর ২ টায় বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ সফল করার লক্ষ্যে বালিয়াডাঙ্গী বিএনপি'র নেতা কর্মীদের নিয়ে মাঠ নির্ধারণের বিষয়ে শনিবার
(১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট ইউসুফ আলী, ফয়জুল ইসলাম হির, আইয়ুব আলী খাঁন, সাধারণ সম্পাদক ড. টিএম মাহাবুবর রহমান,সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবেদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও তার সহযোগী অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার।
সমাবেশে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখবেন- কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com