বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে ১ জনের মৃত্য

নিজস্ব প্রতিবেদক ০৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৪২ ব্রেকিং নিউজ ২৮৪
বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে ১ জনের মৃত্য
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আমজানখোর ইউনিয়নের গোয়ালটলি গ্রামে 
বজ্রপাতে পিঠাখোয়া চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা যায়, রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১ টায় বাড়ির পাশে ফসলি মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
বিকাল গড়িয়ে বিকেল হলেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়ে মাঠে পানির নিচে পিঠাখোয়া চন্দ্রের লাশ খুঁজে পায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডংগা বলেন, গোয়ালটলী গ্রামের মিশাবুর চন্দ্রের পুত্র পিঠাখোয়া চন্দ্র গরুর জন্য মাঠে ঘাস আনতে যায় হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাতে (ঠাটা) পড়ে সে মারা যান । পরে বিকালে তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।

প্রিন্ট