বালিয়াডাঙ্গীতে পৃথক স্থানে ২০টি পরিবার অগ্নিকান্ডে পুড়ে ছাই
মোতাল্লিব সম্রাট (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে (১ এপ্রিল ২০২০ইং) ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গোয়াটলী গ্রামে বিকাল ৪.০০ ঘটিকার সময় ১৬টি পরিবার অগ্নিকান্ডে পুড়ে ছাই। এর মধ্যে ২টি ও ৬টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। ১৬টি পরিবারের আনুমানিক ১৮০০০০ টাকার মালামাল আগুনে পড়ে ছাই হয় এবং দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকার সময় ৫নং দুওসুও ইউনিয়নের মহিষমারী ছাগলডাঙ্গী গ্রামে ৪টি পরিবারের অগ্নিকান্ডে প্রায় ৫০০০০ টাকার মালামাল পুড়ে ছাই হয়।
পরবর্তীতে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন পরিদর্শনে গেলে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী অনুদানের প্রয়োজনীয় খাবার প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার জানান আগামীকাল জেলা প্রশাসনের অনুদান হতে টিন, চাল ও নগদ টাকা সহ আরো শুকনা খাবার প্রদান করা হবে।