বালিয়াডাঙ্গীতে পরীক্ষার আগের দিনে নানার বাড়ীতে দোঁয়া চেয়ে বাড়ী ফেরার পথে এসএসসি পরীক্ষার্থী ছাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩৫ বাংলাদেশ ১৩১৪
বালিয়াডাঙ্গীতে পরীক্ষার আগের দিনে নানার বাড়ীতে দোঁয়া চেয়ে বাড়ী ফেরার পথে এসএসসি পরীক্ষার্থী ছাত্রী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পরীক্ষার আগের দিনে নানার বাড়ীতে দোঁয়া চেয়ে বাড়ী ফেরার পথে এসএসসি পরীক্ষার্থী ছাত্রী নুর নীলা (১৬) নিখোঁজের অভিযোগে স্থানীয় থানায় সাধারণ ডায়েরী করে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গী থানায় জিডি করেন নিখোঁজের বাবা কৃষক নুর জামাল। এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সে তার নানীর বাড়ীতে এসএসসি পরীক্ষার বিদায় নিয়ে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয়। বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা কোরিয়া গ্রামের কৃষক নুর জামালের মেয়ে ও ফারাবাড়ী কুশুম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এবারের এসএসসি পরীক্ষার্থী নুর নীলা। নিখোঁজের বাবা কৃষক নুর জামাল বলেন, আমার মেয়ে নুর নীলা ফারাবাড়ী কুশুম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এবারের চলতি এসএসসি পরীক্ষার্থী ছিলো। আমার মেয়ে নুর নীলা গত বুধবার বিকাল ৫টায় রাণীসংকৈল উপজেলার কাদিহাট গ্রামের নইমতদ্দীন তার নানার বাড়ীতে দোঁয়া নিয়ে বাসায় ফেরার জন্য বেড় হলে পরবর্তীতে সে আর বাসায় ফেরেনি। তার নিখোঁজ হওয়ার এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারায় বাড়ীর লোকজন ভেঙ্গে পড়েছি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মেয়ের সন্ধান না পেয়ে এলাকায় ব্যাপক প্রচার করা হয়। এবিষয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে বলে জানান তিনি। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।
প্রিন্ট