বালিয়াডাঙ্গীতে ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: আজ (অক্টোবর ৮, ২০২০) বৃহস্পতিবার, সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশন, ঠাকুরগাঁও চিরন্তন ও গ্রীণ ভয়েস এর সার্বিক সহযোগীতায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন করা হয়।
উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল লাবিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য মাসুদ রানা মুন্না, কার্যকারী সদস্য আবু সালেক, ঠাকুরগাঁও চিরন্তনের সভাপতি রাশেদ, গ্রীণ ভয়েস বালিয়াডাঙ্গী শাখার সমন্বয়কারী তিতলী নাজনীন, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি উল্লাহ রায়হান দুলুসহ আরো অনেকেই।
মানববন্ধনে বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাধারণ জনগন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকগনসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।