বালিয়াডাঙ্গীতে জামায়াতের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক ২৭ আগস্ট, ২০২৪ ১৯:২৬ আলোচিত ২৬৯
বালিয়াডাঙ্গীতে জামায়াতের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের প্রজ্ঞাপন বাতিল হওয়ায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াত ইসলাম ও ছাত্র শিবির এর উদ্যোগে বিশাল আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা চত্ত্বরে শহীদ মিনারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুল হাকিম। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শরিফুল ইসলাম, আইয়ুব আলী শেখ, মাওলানা বশির উদ্দীন, মোঃ আব্দুর রশিদ, মাওলানা মশফিকুর রহমান, ছাত্রনেতা জিয়াউর রহমান প্রমুখ। 

প্রিন্ট