weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে করোনা সচেতনতায় স্বেচ্ছাচারী ছাত্র সংঘ

প্রকাশ : ০২-০৪-২০২০ ১৯:৪৫

নিজস্ব প্রতিবেদক

রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী):  আজ (২ এপ্রিল ২০২০ই) ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি জনকল্যাণ মূলক সংগঠন ‘স্বেচ্ছাচারী ছাত্র সংঘ’ করোনা সচেতনতায় উপজেলার বিভিন্ন গ্রামে গরিব মেহনতী ও অসহায় মানুষদের মাঝে মাক্স, লিফলেট, হাত ধোয়ার সাবান, ৫টি অসহায় পরিবারের মাঝে নগদ ৫০০ করে টাকা এবং এলাকায় হোম কোয়ারাইন্টেনে থাকা মানুষের খবরা খবর সহ প্রয়োজনীয় দ্রবাদী বিতরণ করেন।

এসময় স্বেচ্ছাচারী ছাত্র সংঘের সভাপতি রাহাত চৌধুরীর নেতৃত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সহ অর্থ সম্পাদক শাওন রহমান, সহ দপ্তর সম্পাদক সারোয়ার হোসেন নিলয়, মানব কল্যাণ বিষয়ক সম্পাদক রিয়াদ ইসলাম, অর্থ সম্পাদক লাবলু হাসান, সহ সাংগঠনিক সম্পাদক রাফি ইবনে বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, প্রচার সম্পাদক রাকিব হাসান, সহ সভাপতি আবু নাসিম এবং সদস্য গোলাম শাহরিয়ার সাব্বির, রাফসান কাওসার সহ আরো অনেকেই। 


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর