বালিয়াডাঙ্গীতে করোনা সচেতনতায় বিবিডিও সিআর টিম
মোঃ রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): আজ সোমবার (৩০ মার্চ ২০২০) সকাল থেকে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সহ গ্রাম অঞ্চলে বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশন এর সহযোগী প্রতিষ্ঠান বিবিডিও সিআর টিম বিভিন্ন প্রকার কার্যক্রম পরিচালনা করেছে।
এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে-মাক্স বিতরণ, লিফলেট বিতরণ, হাত ধোয়ার ব্যবস্থা, জীবানুনাষক স্প্রে, জনগণকে বিভিন্ন ভাবে সচেতন করা।
এসময়ে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন, সাংবাদিক আব্দুস সবুর, বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আব্দুল হাদি, বিবিডিও’র নির্বাহী সদস্য মোতাল্লেব স¤্রাট, বিবিডিও’র সদস্য- সুলতান, খলেল, দুলাল, শুভ, রাহাত, আমান, কার্তিক সহ আরো অনেকেই। উল্লেখ যে, বালিয়াডাঙ্গীতে করোনা সচেতনতায় বিবিডিও সিআর টিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ বালিয়াডাঙ্গী বিশেষ ভাবে সহযোগীতা করছেন।