বালিয়াডাঙ্গীতে ঐতিহাসিক সীরাতুন্নবী (সা:) মাহফিলের আয়োজন

নিজস্ব প্রতিবেদক ২০ অক্টোবর, ২০২৪ ২০:০৫ আলোচিত ২২২
বালিয়াডাঙ্গীতে ঐতিহাসিক সীরাতুন্নবী (সা:) মাহফিলের আয়োজন
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঐতিহাসিক সীরাতুন্নবী (সা:) মাহফিলের আয়োজন করা হয়।
বালিয়াাডাঙ্গী সীরাত উদযাপন কমিটির উদ্যোগে আজ সোমবার (২১ অক্টোবর) দুপুর আড়াই টায় সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে ঐতিহাসিক সীরাতুন্নবী (সা:) মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও ইস্ট লন্ডন জাম্মে মসজিদের সাবেক খতিব- মাওলানা মো: তারেক মনোয়ার।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- বড়পলাশবাড়ী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মো: মুকিম উদ্দীন খুরশিদী।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য ও জেলা আমির মুজলুম জননেতা মাওলানা আব্দুল হাকিম।
বিয়েষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আলম।
বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমীর ও লাহিড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো:  রফিকুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত থাকবেন স্থানীয় নেতৃবর্গ ও ওলামায়ে কেরামগণ।
এ উপলক্ষে গতকাল রবিবার (২০ অক্টোবর) বিকাল ৫টায় মাহফিলের মঞ্চস্থল পরিদর্শন করেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য ও জেলা আমির মুজলুম জননেতা মাওলানা আব্দুল হাকিম, 
 বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমীর ও লাহিড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো:  রফিকুল ইসলাম, সেক্রেটারি  অধ্যাপক সরিফুল ইসলাম, জামায়াত নেতা শেখ আইয়ুব আলী, ভানোর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইলিয়াস আলী, উপজেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি খলিলুর রহমান প্রমুখ।
মাহফিল কমিটি এলাকাবাসীদেরকে যথা সময়ে উপস্থিতি হতে এবং মাহফিল সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট