বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১শ’৭২ জন
এসএস মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও): সারা দেশে চলামান এসএসসি,সমমান ও ভোকেশনাল পরীক্ষার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এবার মোট ৩১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, ৪টি কেন্দ্রে ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ১শ’ ৭২ জন পরীক্ষার্থী এর মধ্যে ২৯ জন অনুপস্থিত রয়েছে। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৪৮ জন, প্রতিষ্ঠান ১৪টি, পাইলট উচ্চ বিদ্যালয় ১১শ’৮০ জন, প্রতিষ্ঠান ১৭টি, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ৫শ’৭৫, প্রতিষ্ঠান ১১টি ও সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যাল কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৪১৫ জন, প্রতিষ্ঠান ২০টি, ভোকেশনাল ৫৪ জন, প্রতিষ্ঠান ৬টি।
উপজেলা নিবার্হী অফিসার খায়রুল আলম সুমন জানান, বাংলা প্রথমপত্র পরীক্ষা সকল কেন্দ্রের পরিবেশ কোলাহল মুক্ত, সু-শৃঙ্খল ও আইনশৃঙ্খলাসহ পরীক্ষার্থীদের অবাধ নিরাপত্তায় পরীক্ষা নেওয়া হচ্ছে।