বালিয়াডাঙ্গীতে ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি মতিয়র, সম্পাদক তুষার চৌধুরী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক ০৫ জুলাই, ২০২৪ ১৭:০৫ আলোচিত ১৭৮
বালিয়াডাঙ্গীতে ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি মতিয়র, সম্পাদক তুষার চৌধুরী নির্বাচিত

মোতাল্লিব সম্রাট: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের আয়োজনে বালিয়াডাঙ্গী শাখার সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বালিয়াডাঙ্গী  উপজেলা শাখার সভাপতি মো: মতিউর রহমান (বড়পলাবাড়ী ইউনিয়ন) ও সাধারন সম্পাদক মো: তুষার চৌধুরি (ধনতলা ইউনিয়ন) নির্বাচিত হয়েছেন 

গতকাল ৩ জুলাই বুধবার বিকালে বালিয়াডাঙ্গী  উপজেলার ৮ ইউনিয়নের  ইউপি সদস্যগণ  বালিয়াডাঙ্গী উপজেলায় মেম্বার কল্যাণ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করেছে।

এসময় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোমিরুল ইমলাম সুমন।

এসোসিয়েশনের সভায় ৮টি ইউনিয়নের মেম্বারগন উপস্থিত ছিলেন। এবং বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগন সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

সাধারণ সম্পাদক তুষার চৌধুরি বলেন, আপনারা আমাকে নির্বাচিত করে একটি মহৎ কাজের সুযোগ করে দিলেন। আপনাদের যে কোনো দরকারে আমাকে ডাকবেন। আমি অবশ্যই আপনাদের পাশে আছি এবং থাকবো।

সভাপতি মতিউর রহমান বলেন,   আমরা সবাই সংঘবদ্ধ হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো।  এতে আমাদের মনোবল বাড়বে এবং সামাজিক উন্নয়ন সাধিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমিরুল ইসলাম সুমন বলেন, এই সংগঠনটি আপনাদের সামাজিক কর্মকান্ডে আরো ত্বরান্বিত করবে। আপনারা যারা মেম্বার আছেন তারা একজন আরেকজনের বিপদে-আপদে, বিভিন্ন প্রয়োজনে ও পরামর্শে এগিয়ে আসতে পারবেন। এবং আর্থসামাজিক উন্নয়নে আপনাদের এই সংগঠন অনেক সুন্দর ভূমিকা পালন করবে। আপনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।

প্রিন্ট