বালিয়াডাঙ্গীতে আপন ফুপা কতৃক মাদরাসার ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের
প্রকাশ : ২৪-০৮-২০২২ ১৬:৩৬
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আপন ফুপা রাজু (৩০) কতৃক আপন সমন্ধির মেয়ে মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফুপাসহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলার সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গী ধনিবস্তী মাহজনবস্তী গ্রামের হালিম উদ্দীনের ছেলে রাজু প্রতিবেশী তার সমন্ধী দিনমজুরের নাবালিকা মেয়ে ও মধুপুর নয়াদিঘী আলিয়া মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসাছাত্রী (১৪) কে দীর্ঘদিন ধরে প্রেম ভালবাসার সর্ম্পক গড়ে তোলার ও দৈহিক মিলনের কু-প্রস্তাব দিলে সে তার ফুপা রাজুর কথার প্রতিউত্তরে বলেন যে, আপনি আমার আপন ফুপা হয়ে এমন কথা কেন বলেন, ভবিষৎতে এধরনের অশ্লীল কথা আর বলবেননা।
এরই মাঝে রাজু গত ২২ জুলাই শুক্রবার বিকাল ৫টায় প্রতিবেশী সমন্ধির বাড়ীতে এসে মাদ্রাসার ছাত্রীর নাম ধরে ডাকতে থাকলে এতে ছাত্রী তার ফুপার ডাকে সাড়া না দেওয়ায় রাজু তার শয়ন ঘরে প্রবেশ করে ঘরের সীটকানী বন্ধ রেখে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে সে তার ইচ্ছের বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় মাদ্রাসার ছাত্রী চিৎকার দিতে থাকলে তার চিৎকারে সাড়া দিয়ে আশে পাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে তাদেরকে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে রাজুকে আটক করে। বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হলে এসময় একই গ্রামের আতাউর রহমানের ছেলে আবেদ আলীর (৩২) ধারালো অস্ত্রের মহড়া নিয়ে ভিক্টিমের বাড়ীতে এসে ধর্ষককে ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় ধর্ষণকারী ফুপা রাজু ও তার সহযোগী আবেদ আলীকে আসামী করে ভিক্টিমের বাবা বাদী হয়ে ভগ্নিপতিসহ ২ জনকে আসামী করে গত ৮ আগস্ট ঠাকুরগাঁও বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতে মামলার দায়ের করে।
মামলা গ্রহণকালে বাদীর জবানবন্দী শুনানী শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জকে থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু করার আদেশ দেয়। আদালতের আদেশ প্রাপ্তির প্রেক্ষিতে গত ১৬ আগস্ট বালিয়াডাঙ্গী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন শংশোধনী ২০০৩ এর ৯(১)/৩০ ধারায় থানায় মামলা দায়ের করে। পরদিন ওই মাদ্রাসার ছাত্রীকে আদালতের বিচারকের সম¥ুখে হাজির করে। আদালতের বিচারকের নিকট তার ২২ ধারায় জবানবন্দি প্রকাশ করে। শেষে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকের নিকট প্রেরণ করলে সেখানে ভিক্টিমের ডাক্তারী পরীক্ষার সম্পন্ন করা হয়।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, আদালতের নির্দেশ পাওয়ামাত্র মামলা রুজু করা হয়েছে। ভিক্টিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com