বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছায়

নিজস্ব প্রতিবেদক ০৫ এপ্রিল, ২০২০ ১১:৪৩ বাংলাদেশ ১৪৯৬
বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছায়

আব্দুস সবুর, বালিয়াডাঙ্গীঃ ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বারঢালী বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকানের প্রায় ২০ লক্ষ টাকা মালামাল পুড়ে ছায় হয়ে গেছে ।

জানা গেছে, উপজেলার বারঢালী বাজারের নাফিস টেলকম এন্ড ভ্যারাইটিস ষ্টোরে গত (০৪ এপ্রিল ২০২০ইং) শনিবার রাত ১০টায় অগ্নিকান্ড সূত্রপাতের সৃষ্টি হলে এতে মুহুত্তেই আগুনের লেলিহান শিখা আসে পাশের দোকানগুলোতও ছড়িয়ে যায়। এতে ৫টি দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে ছায় হয়ে যায়। সংবাদ পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়।

এব্যাপারে স্থানীয় দুওসুও ইউ'পি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, প্রাথমিক ভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২০লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে। অপদিকে ক্ষতিগস্থ্য ব্যবসায়ী নাফিস জানান, দোকান বন্ধ করে বাসায় অবস্থান করি এমন সময় মুঠো ফোনে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ছুটে আসি। তিনি আরো জানান,অগ্নিকান্ডের ঘটনাটি দুঃসকৃতিরা শত্রুতা বসতভাবে আমার দোকানে আগুন লাগিয়ে পালিয়েছেন। বর্তমানে ক্ষতিগস্থ্য ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে বিপাকে পরেছেন।এমতাবস্থায় সরকারীভাবে সহযোগীতা একান্ত প্রয়োজন।

প্রিন্ট