বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের করোনাভাইরাস প্রতিরোধে বুথ স্থাপন

ন নিজস্ব প্রতিবেদক ০৪ আগস্ট, ২০২১ ০১:৩৫ বাংলাদেশ ৭৩৩
বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের করোনাভাইরাস প্রতিরোধে বুথ স্থাপন

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ০৩ আগস্ট ২১ মঙ্গলবার দুপুর ১টায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত বালিয়াডাঙ্গী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধক বুথ স্থাপনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ নাজমুল হুদা শাহ্ এ্যাপ্লো, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঠাকুরগাঁও জেলা শাখা, মোঃ মমিরুল ইসলাম সুমন, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখা, মোঃ মোমিনুল ইসলাম ভাষানী, সভাপতি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা সহ অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট