বালিয়াডাঙ্গীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হতে একটি বর্ণাঢ্য র্যালী বেড় হয়ে বালিয়াডাঙ্গীর চৌরাস্তা মোড় হয়ে পধান সড়ক পদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাওছার এর সভাপতিত্বে ও সঞ্চালনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত আলেয়া পারভিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান । এসময় বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোলেমান আলীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা
বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাংবাদিকগণ।
আলোচনা সভায় প্রধান অতিথি সহ বক্তারা স্থানীয় সরকারের কার্যক্রম এর উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।