weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে ইতালিয়ান নাগরিক বিয়ে করলেন বালিয়াডাঙ্গীর দিন মজুরের কন্যাকে

প্রকাশ : ২৬-০৭-২০২২ ১৭:০৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: প্রেমের টানে ইতালি থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী পল্লীতে দিনমজুরের মেয়েকে বিয়ে করেছেন এক ইতালিয়ান যুবক। বর দেখতে দিনমজুরের বাড়ীতে হাজারো মানুষের ভিড় দেখা গেছে। জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকো পাড়া গ্রামের মারকুস দাসের মেয়ে রত্না রানী দাস (১৮)। রত্না রাণীর চাচা জোসেফ একই কোম্পানিতে চাকুরী করার সুবাদে ইতালি নাগরিকের সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। এই পরিচয়ের এক পর্যায়ে প্রেম ভালোবাসায় জড়িয়ে পরে। হুট করে উভয় পরিবারের সম্মতিক্রমে গত সোমবার সন্ধ্যায় সনাতন ধর্মীয় রিতি অনুসারে ইতালির যুবক আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা (৪৫) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজনে। রত্না রাণীর বাবা মারকুস দাস বলেন, বিয়ে উপলক্ষ্যে ২ শতাধিক অতিথিকে দাওয়াত করেন এবং ৭টি ছাগল ও মাছ দিয়ে মেহমানদেরকে আপ্যায়ন করা হয়। ইতালি নাগরিকের আগমনে প্রথমে আতংকিত হলেও পরে বেশ আনন্দ লাগছে। মনে হচ্ছে যোগ্য পাত্রে কন্যাকে বিয়ে দিলাম। কনে রত্না রাণী দাস বলেন, ইতালিতে আমার চাচা জোসেফ ও আমার জামাই আলিসেন্ড্রা একই কোম্পানিতে চাকরি করেন। সেই সুবাদে আমার সাথে মোবাইলে পরিচয় হয়। বিয়ে করে সে উচ্ছসিত। তার স্বামী বাবার বাড়ীতে ৭ দিন অবস্থান করবেন এবং সকলে কাছে আশির্বাদ কামনা করেছেন। ২ নং চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি বলেন, বিয়েতে তিনি সহ স্থানীয়লোকজনের উপস্থিতিতে ইতালি নাগরিকের বিয়ের কাজ সম্পন্ন করেন। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, এ বিয়ে সম্পর্কে তিনি অবগত আছেন। তারা কোন লিখিতভাবে থানাকে অবগত করে নি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর