পীর হাট মাদ্রাসা ও মসজিদের তিনতলা ভবনের শুভ উদ্বোধন করলেন "মাজহারুল ইসলাম সুজন"
রাজু হাসান রবি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের পীর হাট মাদ্রাসা ও মসজিদের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করা হয়েছে।
ঠাকুরগাঁও-২ আসনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গত ১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের পীরহাট মাদ্রাসা ও মসজিদের ওযুখানা সহ তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের সুযোগ্য পুত্র, ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক, জনাব প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন।
এসময়ে মাজহারুল ইসলাম সুজন বলেন, ঠাকুরগাঁও-২ আসনের উন্নয়নের লক্ষ্যে এবং
আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় হরিপুর
উপজেলার প্রতিটি মসজিদ, মন্দির, ঈদগাহ্, গোরস্তান সহ বিভিন্ন প্রতিষ্ঠান
নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আমাদের এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
পীরহাট মাদ্রাসা ও মসজিদের ওযুখানা সহ তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন শেষে পরে তিনি সন্ধ্যা ৭টায় উপজেলার ধুকুরিয়া জামে মসজিদের ওযুখানা উদ্বোধন করেন। এসময়ে উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, ঠাকুরগাঁও জেলার কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শান্ত সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবন্দ।