পীরগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-বীরাঙ্গনাদের তালিকাভুক্তির প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ : ২৩-০৬-২০২১ ১১:২৯
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা ও ভুয়া বীরাঙ্গনাদের আসল তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পাঠচক্রের আয়োজনে পীরগঞ্জ থানার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধুর মুর্যালে এসে শেষ হয়।
এ সময় বঙ্গবন্ধু মুর্যাল চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইমরামুল হক, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও পাঠচক্রের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, আওয়ামী লীগ নেতা শামীমুজ্জামান জুয়েল, পাঠচক্রের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা উপজেলার ভুয়া মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নাম সম্বলিত তালিকা তৈরির অপচেষ্টার প্রতিবাদ জানান। সেই সাথে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা প্রকাশের আহ্বান জানান।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com