পীরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

ন নিজস্ব প্রতিবেদক ০৮ জুন, ২০২৪ ২০:১৩ আলোচিত ২৫৬
পীরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
এ, কে আজাদ:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে লিপি আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের রশনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিপি আক্তার রশনিয়া দেশিয়াপাড়া গ্রামের ফিরোজ আলীর স্ত্রী। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুপুরে ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন লিপি আক্তার। এ সময় বজ্রপাতের কবলে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই মারা যান লিপি আক্তার।

ছবি: সংগৃহীত 
প্রিন্ট