পিতাকে কুপিয়ে মারলো পুত্র

নিজস্ব প্রতিবেদক ২৮ জানুয়ারি, ২০২০ ১৩:০৬ বাংলাদেশ ১৭০৭
পিতাকে কুপিয়ে মারলো পুত্র

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার  একমাত্র ছেলে রাসেল রানা (২২)

(২৭-০১-২০২০ইং) সোমবার  রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে ।

সাইফুল ইসলামের একমাত্র ছেলে রাসেল রানা  ঘটনার পর থেকে বাড়ী হতে পলাতক রয়েছে


সাইফুল ইসলামের স্ত্রী জানান, একমাত্র ছেলে রাসেল রানার দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা কথায় কথায় রেগে গিয়ে যে কাউকে মারধর করতো  এর আগেও রাসেল রানা বেশ কয়েকবার তার বাবাকে মারধর করে আহত করেছিল বলে জানান তিনি রাতে বেলায় এমন হত্যাকাণ্ড ঘটাবে চিন্তাও করেননি তিনি

এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে 



বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম ঠাকুরগাঁও ৭১ ডটকম কে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে পুলিশ ঘটনা তদন্ত করছে তদন্ত শেষে বলা যাবে কিভাবে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে

 

প্রিন্ট