ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

ন নিজস্ব প্রতিবেদক ০৭ অক্টোবর, ২০২০ ১০:০৩ বাংলাদেশ ১২৪৯
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে গতকাল সকালে বালিয়াডাঙ্গী স্বেচ্ছাচারী ছাত্র সংঘের আয়োজনে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রাহাত চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, বালিয়াডাঙ্গী টাইগার নাট্য গোষ্ঠির সদস্য আবু সালেক,সাংবাদিক ইলিয়াস আলী, পারভেজ হাসান রনি, সংগঠনের নারী বিষয়ক সম্পাদক ইভা পারভিন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় সকল শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
প্রিন্ট