দুওসুও ইউনিয়ন জামায়াতের উদ্যেগে ইফতার মাহফিলও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২১-০৪-২০২২ ১০:৫৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন জামায়াতের উদ্যেগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ বুধবার (২০ এপ্রিল/২২) কালমেঘ হাট জাম্মে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও জেলা আমির এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনীত প্রাথী মাওলানা আব্দুল হাকিম। মাওলানা আব্দুল হাকিম বলেন, সিয়াম সাধনার রমজান আমাদের তাকওয়ার শিক্ষা দেয়। তাকওয়া অর্জনের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য মাহে রমজানের শিক্ষাকে দৈনন্দিন জীবন পরিচালিত করার আহব্বান জানান তিনি।
আলোচনা সভায় দুওসুও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বসির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির প্রভাষক রফিকুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক সরিফুল ইসলাম। বক্তব্য রাখেন দুওসুও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা ইয়াসিন আলী, খলিলুর রহমান মাষ্টার, খালেদুর রহমান প্রমুখ। পরে মাওলানা আব্দুল হাকিম দেশ ও জাতীর কল্যান কামনা করে বিশেষ দোঁয়া মুনাজাত পরিচালনা করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com