weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশনের কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশ : ০২-১১-২০২৪ ২৩:২৩

নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও প্রতিনিধি:  উৎসব মুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয় চলে বিকেল ৪ টা পর্যন্ত।
এবারের কেন্দ্রীয় কমিটির  নির্বাচনে জিয়াউল হায়দার পলাশ ও দ্বীপক চন্দ্র রায় প্যানেল অংশ গ্রহণ করেন।
বৃহত্তর দিনাজপুর অঞ্চলের সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয় ঠাকুরগাঁওয়ের ডিপ্লোমা কৃষিবিদ মোশারফ হোসেন। 

ঠাকুরগাঁওয়ে ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশনের  মোট ভোটার সংখ্যা ১৪৯ জন। এর মধ্যে নির্বাচনে ভোট প্রদান করেন ১১০ জন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com