ঠাকুরগাওয়ে জেলা বিএনপির আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ২৮ এপ্রিল, ২০২৪ ১৯:৫৯ আলোচিত ২২৪
ঠাকুরগাওয়ে জেলা বিএনপির আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,১দফা দাবী আদায়,উপজেলা নির্বাচনসহ সকল স্থানীয় নির্বাচন বর্জন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
ঠাকুরগাও জেলা বিএনপির আয়োজনে আজ বিকাল ৪টায় মির্জা রুহুল আমিন মিলনায়তন হলে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনেক আলোচনার মধ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যেন কেউ প্রার্থী না হয়,ভোটে অংশ গ্রহন না করে এটি সিদ্ধান্তে স্পস্ট করে জানানো হয়।
এ সময় জেলা, উপজেলা,পৌরসভার মুলদল,সকল অংগ ও সহযোগী সংগঠনের ৫জন করে নেতা অংশ গ্রহন করেন।
প্রিন্ট